ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

সিলেট জেলা পরিষদের ২০২৪-২৫ বাজেট অনুমোদন

জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে -জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এজন্যে জনগণের প্রত্যাশা পূরণে আমাদেরকে সবসময় নিবেদিত-নিষ্ঠাবান হতে হবে। এই দৃষ্টিভঙ্গীকে সামনে রেখেই জেলা পরিষদ সিলেট-এর বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে ‘শেখ হাসিনার মুলনীতি, গ্রাম-শহরের উন্নতি’।

জেলা পরিষদ সিলেট-এর ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট অনুমোদনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (৩০ জুন) জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সিলেট-এর আওতাভুক্ত গ্রাম ও শহরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে একশ কোটি দশ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়।

বাজেট অনুমোদন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা পরিষদের সাধারণ সদস্য মোঃ মোছাদ্দিক আহমদ, নাহিদ হাসান চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আ: হামিদ, ফয়জুল ইসলাম (ফয়সল), মোহাম্মদ খছরুল হক, সুবাস দাস, আপ্তাব আলী কালা মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, তামান্না আক্তার হেনা, মনিজা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জেলা পরিষদের ২০২৪-২৫ বাজেট অনুমোদন

জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে -জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির

আপডেট সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪