ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

গত সোমবার (০৪ মার্চ) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের দুধেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুধেরচক গ্রামের খায়রুল ইসলাম, মাসুক আহমদ ও ফখরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আব্দুল জলিল জলু, মশিউর রহমান, আবুল কালাম কালার জমির সীমানা নিয়ে বিরোধ 
চলে আসছিল। সোমবার সকালে খায়রুল ইসলামের পক্ষের লোকজনের নতুন ঘরের নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন 
আব্দুল জলিল জলু’র পরিবার।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে উভয় পক্ষের ৩ জন সিলেট  এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খায়রুল আলম জানান, গত শনিবার তাদের নির্মানাধীন বসত ঘরের দেয়াল ও ফিলার ভেঙ্গে উপড়ে নিয়া যায় পার্শ্ববর্তী বাড়ীর মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল জলিল জুলু (৪০), মশিউর রহমান মুশিল (৩৭) ও আবুল কালাম কালা (৬০)।

এ ঘটনায় রবিবার রাতে জকিগঞ্জ থানায় খায়রুল আলম বাদী হয়ে একটি অভিযোগ দিলে প্রতিপক্ষ সোমবার সকাল ৭টায় কয়েকটি গাছ কেটে ফেলে একপর্যায়ে গবাদিপশুর খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় তাদের পরিকল্পিত হামলায় আমার স্ত্রী ফারজানা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী 
আমিনা বেগম মিনা গুরুত্বর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে আব্দুল জলিল জলু বলেন, আমাদের জায়গায় 
ঘর নির্মাণ করতে চাইলে তাদের নিষেধ করলে তারা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। এসময় তাদের হামলায় বিধবা বোনসহ আমাদের ৩ জন আহত হয়েছে।বর্তমানে আমার বোন জহুরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খায়রুল আলম লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা রেকড হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িতে আগুন

আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪