ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছোট ভাই রঙ পেন্সিল নেয়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা!

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় ছোট ভাই ছবি আঁকার রঙ পেনসিল নিয়ে যাওয়ার রাগে তমা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা ঘটনা ঘটে।

শুক্রবার(৪ অক্টোম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে।

তমা আক্তার একই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।সেরা অনলাইন কোর্স

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রংপেন্সিল নিয়ে ছোট ভাইয়ের সাথে রাগারাগি হয় তম আক্তারের। পরে তার ভাইয়ের ব্যাপারে মায়ের কাছে নালিশ করে তমা। এ সময় তমার মা তাকে ধমক দিয়ে শাসন করেন। এরপর তমা রাগ করে তার ঘরে চলে যায়। পরিবারে কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর তমার কোন সারা শব্দ না পেয়ে তার শোবার ঘরে গিয়ে ডাকাডাকি করেন তার মা। মায়ের ডাকে সাড়া না দেওয়ার পর আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন তিনি। লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তমাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।

এদিকে স্কুলছাত্রী তমা আক্তারের বড় ভাই মেহেদী হাসান বলেন, তমা ছবি আঁকাআঁকি পছন্দ করতো। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে থাকা ছোট শিশুরা তার ছবি আঁকার রঙ পেনসিল নিয়ে যায়। এ সময় সে মাকে শিশুরা নিয়ে যাওয়া পেনসিলগুলো এনে দিতে বলে এবং মা তাকে বাজার থেকে নতুন পেনসিল এনে দিবে বললে রাগে বসতঘরের নিজ কক্ষে চলে যায় তমা। একপর্যায়ে সন্ধ্যা পর্যন্ত তার কক্ষটি তালাবদ্ধ দেখে সন্দেহ হলে দরজা ভেঙে তমার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জনান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সুরতাল রিপোর্ট করে, সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পরিবারের দাবি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছোট ভাই রঙ পেন্সিল নেয়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা!

আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪