ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চাঁদাবাজি-লুটপাট ও মারিমারি মামলায় গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী তানজিদ

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

চাঁদাবাজি-লুটপাট ও মারিমারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জু ৷

মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তাকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পুলিশ।

বন্দর থানার ওসি মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ জানুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর নাজেমস হোটেল থেকে মঞ্জুকে নগদ অর্থ স্বর্ণের চেইন, ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, মারামারিসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়৷

মামলা সুত্রে জানা যায়,গত ২৪ ডিসেম্বর আনুমানিক রাত ‍সাড়ে আটটায় বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন,৫ নং ওয়ার্ডে গ্রেফতারকৃত মঞ্জুর সাথে ছিলো শরিফ, নাবিদ, নাহিদ, সিহাব সহ ১০/১২ জন। তারা এসে বাদী ডালিয়া বেগমের ঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও তাদের এলোপাথারী মারপিট করে ঘরের আলমিরা ভেঙে নগদ বাইশ হাজার টাকা, তার মেয়ের বিয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা স্বর্ণের ১জোড়া রুলি, যার ওজন ১.৫ ভরি,যার মূল্য-দেড় লাখ টাকা,গলার স্বর্ণের চেইন ২টি (১ভরি),যার মূল্য-এক লাখ টাকা এবং তাদের ছেলের এয়ারটেল কোম্পানিতে চাকরির জন্য কোম্পানি কর্তৃক প্রদানকৃত ফোন নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত বিবাদীরা লাঠিসোটা, দা-বটি, কুরাল, চাপাটি দিয়ে সুকেজ, বসত ঘরের বেড়া, দরজা, জনালা, ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করে।

বাদী ডালিয়ার স্বামী বাধা দিলে তার স্বামীকে ও বাদীকে কিল ঘুশি মেরে জখম করে। বাদী ডালিয়ার (৩৬) পড়নের কাপড়-চোপড় টেনে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীরা তাদের খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রসঙ্গত, তানজিদ মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী। মঞ্জু এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানদারকে মারধর ও সাধারণ শিক্ষার্থীর উপর নির্যাতন করে হাত ভেঙ্গে দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে৷ তার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদাবাজি-লুটপাট ও মারিমারি মামলায় গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী তানজিদ

আপডেট সময় : ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪