ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটে স্কলার্সহোম মেজরটিলা কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

কো-কারিকুলার এক্টিভিটিজ বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায় –অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, কো-কারিকুলার এক্টিভিটিজ বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায়, নেতৃত্ব গুণ তৈরি এবং আধুনিক বিশ্বের যুগোপযোগী মানবিক মানুষ তৈরি করে।

তিনি আরো বলেন, মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম; এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়। স্কলার্সহোমের মূল লক্ষ্য তাঁর প্রতিটি সদস্য নিজেকে গড়ার মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে মার্জিত সংস্কৃতবান ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর এ ক্ষেত্রে বিতর্ক, আবৃত্তি, রচনা লিখা ও বক্তব্য প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বৃহস্পতিবার (১৬ মে) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের তিন দিনব্যাপী বাংলা বিতর্ক, আবৃত্তি ও নির্ধারিত বিষয়ে রচনা লিখা ও বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার। বিচারক প্যানেল, ইনস্ট্রাক্টর ও পর্যালোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, প্রভাষক এমদাদুর রহমান, প্রভাষক সাইফুর রহমান, প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, প্রভাষক নিয়ামুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক নুরুজ্জামান ইমন।

তিনদিনব্যাপী এই আয়োজনে কবিতা আবৃত্তি, নির্ধারিত বিষয়ে বক্তৃতা, রচনা লেখা ও বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে স্কলার্সহোম মেজরটিলা কলেজর অধ্যক্ষ মো. মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে অধ্যক্ষ মহোদয় বিজয়ী শিক্ষার্থীদের সাথে গ্রুপ ভিত্তিক ফটোসেশন করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে স্কলার্সহোম মেজরটিলা কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

কো-কারিকুলার এক্টিভিটিজ বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায় –অধ্যক্ষ মো. ফয়জুল হক

আপডেট সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪