ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার “চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী  যুক্তরাষ্ট্রে শুরু হলো ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী, তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক দলিল মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত; বৈমানিক রিফাতের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক আসীম জাওয়াদ রিফাতের মৃত্যু সংবাদ শোনার পর থেকে মানিকগঞ্জে তার বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন মা নিলুফা আক্তার খানম।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে নিহত বৈমানিকের স্বজন ও প্রতিবেশীদের ঘরে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যার দিকে জেলা শহরের গোল্ডেন টাওয়ারের ৭তম তলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বৈমানিক আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। চাকরির কারণে স্ত্রী ও দুই সন্তানসহ চট্টগ্রামে থাকতেন তিনি।  

আসিমের বাবা ডা. আমান উল্লাহ আর মা নিলুফা আক্তার খানম (অব) সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।  

রিফাতের খালাতো ভাই মো. মশিউর রহমান শিমুল বলেন, আসিম জাওয়াদ রিফাত ছিলেন অত্যন্ত মেধাবী। ছাত্রজীবনে রিফাত কখনও দ্বিতীয় হননি। সকালে জানতে পারি চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণের একটি বিমান বিধ্বস্ত হয়। দুপুর ১২টার দিকে খবর পাই আসিম জাওয়াদ রিফাত মারা গেছেন।

নিহত বৈমানিকের মামা মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সুরুষ খান বলেন, আমার ভাগিনা ছোটবেলা থেকেই মেধাবী ছিল। ছাত্রজীবন থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছে সে। পারিবারিক জীবনে রিফাতের স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে আয়জা, এক বছরের ছেলে রয়েছে এবং তাদের নিয়ে চট্টগ্রামেই থাকত সে।

বিমানবাহিনীর সব ফরমালিটি শেষে হেলিকপ্টার যুগে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে মরদেহ আনার কথা রয়েছে।  

এদিকে, স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যুতে গভীর শোক  জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হন। তবে এদের মধ্যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাত বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈশা খাঁ হাসপাতালে মারা যান।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত; বৈমানিক রিফাতের মৃত্যু

আপডেট সময় : ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪