ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

মদন মোহন কলেজে মতবিনিময় সভা

দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই — বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

সিলেট সরকারি মদন মোহন কলেজ-এ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিল্প ও বাণিজ্যের প্রসারে সরকার দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক তৈরিতে বিএনসিসি ও রোভার স্কাউটের কোনো বিকল্প নেই।”

শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনসিসি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের তরুণদের সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়—সে লক্ষ্যে বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। কলেজের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটরা অভিযোগ করেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত ১৭ বছর তারা বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত পালন করতে দেওয়া হয়নি বলেও তারা উল্লেখ করেন।

ক্যাডেটদের বক্তব্য, করোনা মহামারি ও সিলেটের ভয়াবহ বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ালেও তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। তারা রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিএনসিসিকে প্রাপ্য মর্যাদা প্রদান, আগামী ২৩ মার্চ যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ নিশ্চিতকরণ এবং প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধির দাবি জানান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং বিএনসিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক আলী হাসান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মেজর ড. তোফায়েল আহমেদ, সিলেট মহানগর বিএনপি-র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বক্তারা বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠন দুটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মদন মোহন কলেজে মতবিনিময় সভা

দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই — বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

আপডেট সময় : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬