ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান চলবে না: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদন:
  • আপডেট সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৮ বার পড়া হয়েছে

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিদেশে এক বিলিয়ন ডলার পাচারের অনুসন্ধান নিয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর ফলে এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের কোনো ধরনের অনুসন্ধান চলবে না বলে জানিয়েছেন আইনজীবী আহসানুল করিম। তবে চাইলে দুদক, বিএফআইইউসহ সংশ্লিষ্টরা নিজ উদ্যোগে অনুসন্ধান করতে পারবে বলে জানিয়েছেন আদালতে।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর দুদককে অনুসন্ধান করার জন্য পরামর্শ দেব।

এ সময় আদালতে এস আলমের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার আহসানুল করিম। দুদকের পক্ষে জ্যৈষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং আবেদনকারী সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ডেইলি স্টারে এস আলমের অর্থপাচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনের বিষয়টি ৬ আগস্ট আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ প্রতিবেদন দেখে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। পরে এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান চলবে না: আপিল বিভাগ

আপডেট সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪