ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

এক হাজার বিয়ে পড়ানোর পর প্রতিজ্ঞানুযায়ী বিয়ে করলেন লক্ষ্মীপুরের কাজী মামুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

এক হাজার বিয়ে পড়ানোর পর তিনি নিজে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন কাজী। অবশেষে ১০৯৯ বিয়ে পড়িয়ে সে প্রতিজ্ঞা পূরণ করতে বিয়ের পিড়িতে বসলেন তিনি।

এমনই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। আলোচিত সেই কাজী মামুনুর রশীদের এমন ঘটনা দেখতে কৌতূহল জেগেছে লক্ষ্মীপুরের মানুষের। রবিবার নিজের বউভাত অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশিদ।

এর আগে, গত শনিবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয়। বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর পৌর ৬ নম্বর ওয়ার্ডের মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে। কনে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা।

জানা যায়, ২০১৭ সালে কাজী মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১০৯৯টি বিয়ে পড়িয়েছেন। যদিও রবিবার তার বউভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়ান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক হাজার বিয়ে পড়ানোর পর প্রতিজ্ঞানুযায়ী বিয়ে করলেন লক্ষ্মীপুরের কাজী মামুন

আপডেট সময় : ০৬:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪