ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একাধিক হত্যা মামলার আসামী নিজ বন্ধুদের ছুরিকাঘাতে নিহত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

বগুড়ার সদর উপজেলায় হত্যা মামলার আসামি আলী হাসানকে (২৮) ছু‌রিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের শহরদিঘি গ্রামে তাকে হত্যা করা হয়। 

নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার জিন্না মিয়ার ছেলে। তিনি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকি হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি ছিলেন। 

নিহতের চাচা আপেল মিয়া জানান, ৮-৯ মাস আগে হত্যা মামলা থেকে জামিনে কারাগার থেকে মুক্ত হয় আলী হাসান। এরপর থেকে আলী হাসান হকার্স মার্কেটে কাপড়ের দোকান করতেন। বেলা ১২টার দিকে তার বন্ধু সবুজ সওদাগর শহরদীঘি গ্রামে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই বাড়িতেই আলী হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে তারাই হাসপাতালে নিয়ে যায় এবং মারা গেলে লাশ রেখে পালিয়ে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুপুর ২টার দিকে ২-৩ জন যুবক আলী হাসানকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় আলী হাসান পুলিশকে জানায় বাড়িতে বটিতে পড়ে গিয়ে বুকের নিচে জখমপ্রাপ্ত হয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার পর ওই যুবক মারা যায়। এ সময় তার সঙ্গে আসা ২-৩ জন যুবক লাশ রেখে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এরপর পর পুলিশ অনুসন্ধনে নেমে জানতে পারে, শহরতলীর শহরদীঘি গ্রামে এক বাড়িতে আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন  করে প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
 
নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একাধিক হত্যা মামলার আসামী নিজ বন্ধুদের ছুরিকাঘাতে নিহত

আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪