ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

প্রথম রাস্ট্রীয় সফরে আরব আমিরাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার সরকারি সফরে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেখানে পৌঁছে গত ১০-১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ‘আবুধাবি ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নেন তিনি। সংলাপে দক্ষ শ্রমিক প্রেরণে ঐক্যমত, বৈধ উপায়ে রেমিট্যান্স, নিরাপদ অভিবাসন এসব বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধিরা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এ সংলাপের ব্যাপারে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেয়ারেশন বের হবে। যেখানে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।

সংলাপ শেষে গতকাল দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি আরবের মানবসম্পদমন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী।

এদিকে সোমবার (১২-১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন প্রতিমন্ত্রী। এ বৈঠকে জনশক্তি প্রেরণকারী ১১টি ও ৭টি গ্রহণকারী দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, কনস্যুলার পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। দক্ষ শ্রমিক প্রেরণ ঐক্যমত, বৈধ রেমিট্যান্স, ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শ্রমিকদের যুগোপযোগী প্রশিক্ষণ এসব বিষয়ে উঠে আসে আলোচনায়।

সংযুক্ত আরব সফরে সেখানকার সিআইপি, সুধীসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মুক্ত আলোচনা করেন প্রতিমন্ত্রী। সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রবাসী স্কিম’-এ  সম্পৃক্ত হতে প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

এছাড়াও তিনি বৈধ উপায়ে আরও বেশি রেমিট্যান্স প্রেরণ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রত্যেককে স্ব অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম রাস্ট্রীয় সফরে আরব আমিরাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪