ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

কিছু বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে সিলেটে এনসিপি'র ইফতার মাহফিল সম্পন্ন

আওয়ামীলীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: নাসিরউদ্দীন পাটোয়ারী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আওয়ামীলীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আন্দোলনের মাধ্যমে পরবর্তী সময়ে টাইমফ্রেম দেওয়া হবে। আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে, তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সনদ প্রণয়ন ও দ্রুত গণহত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সকলের সমান অংশ গ্রহণের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে।

শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সর্বসাধারণের সম্মানে এনসিপি সিলেট জেলা কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে, তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।’ তিনি দেশ রক্ষার আন্দোলনে সকলের সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশামুল হক, অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ,ডাঃ তাসনীম জারা।

স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির পক্ষে এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার নুরুল হুদা জুনেদ।

ইফতার মাহফিলে সিসিক’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নুর, শাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামসহ জুলাই অভ্যুত্থান আহত ও শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

যদিও ইফতারের আগে ও পরে বক্তব্য ও সামনে বসা নিয়ে পরস্পরের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়, এতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনায় লিডিং ইউনিভার্সিটির শান্ত নামে এক ছাত্র আহত হয়। সাংবাদিকদের সাথেও কিছুসংখ্যক নেতাকর্মী অসৌজন্যমূলক আচরণ করে। সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিছু বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে সিলেটে এনসিপি'র ইফতার মাহফিল সম্পন্ন

আওয়ামীলীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: নাসিরউদ্দীন পাটোয়ারী

আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫