ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আর আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না। তিনি বলেছেন, যেই আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে তিনি তার আইনজীবী হিসেবেও থাকতে চান না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওবার্তায় জেড আই খান পান্না বলেন,
‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।’

তিনি আরও জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে; তবে এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পাননি।
জেড আই খান পান্না বলেন,
‘রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।’

ভিডিওবার্তায় তিনি জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় তিনি ফজলুর রহমানের পক্ষে আইনি লড়াই করবেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

জেড আই খান পান্নার ভাষ্য, আদালতের প্রতি অবমাননাকর কথা বলার পরও শেখ হাসিনার জন্য একই আদালতে দাঁড়িয়ে লড়াই করা তার পক্ষে নৈতিকভাবে সম্ভব নয়। তাই তিনি বিষয়টি আগেভাগেই জনগণ ও সংশ্লিষ্ট পক্ষদের জানিয়ে দিলেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

আপডেট সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫