সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামী কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সাবেক ছাত্রলীগ সভাপতি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক সগির আহমেদ আজ এ আদেশ প্রদান করেন।
এয়ারপোর্ট থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মধুসূদন।
আগামীকাল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ পর্যন্ত এ মামলায় এজাহারনামীয় ১০ জন আসামির মধ্যে ৯ জন আসামি বিভিন্ন সময়ে গ্রেফতার অথবা আত্মসমর্পণের করে পুলিশ হেফাজতে রয়েছেন। ইতোমধ্যে ৮ জন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামি সবুজকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
এসএমপি’র মিডিয়া সেলের প্রধান এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে তথ্যটি নিশ্চিত করেছেন।
















