ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ায় মুশফিকুল ফজল আনসারীকে ম্যাথিউ মিলারের অভিনন্দন

প্রবাস ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৫৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মুশফিকুল ফজল আনসারী জানান, রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব নেওয়ার আগে শেষ কর্মদিবসে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি সাংবাদিক মুশফিকুল ফজলকে (আনসারি) অন্তর্বতী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এরই মধ্যে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী বর্তমানে স্ব পরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের নিমিত্তে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ায় মুশফিকুল ফজল আনসারীকে ম্যাথিউ মিলারের অভিনন্দন

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪