ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

রাজধানীর পান্থপথে হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

রাজধানীর পান্থপথের উইমেন্স অ্যান্ড চিলড্রেন হাসপাতালের ছাদ থেকে পড়ে রোজা মনি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যায় শিশুটি।

শিশুটির মা হাসিনা বেগম জানান, ওই হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন তিনি। তার একমাত্র মেয়ে রোজা মনি তার সঙ্গে কাঠালবাগানের বাসায় থাকত। মেয়েকে সঙ্গে নিয়েই তিনি প্রতিদিন কাজে যেতেন। শুক্রবারও তাকে নিয়ে গিয়েছিলেন। ইফতারের আগে হাসপাতালটির সপ্তম তলার ছাদে মেয়েকে বসিয়ে রেখে তিনি ইফতার কিনতে যান। ফেরার সময় তিনি হাসপাতালের সামনে মানুষজনের জটলা দেখতে পান। এরপর জানতে পারেন, তার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে।

হাসিনার ধারণা, মেয়েকে ছাদে একা বসিয়ে রেখে যাওয়ার পর হয়তো সে রেলিংয়ের ওপর উঠেছিল। সেখান থেকেই নিচে পড়ে যায়। ছাদে হাসপাতালটির কয়েকজন নার্সও ছিলেন। তবে তারা ঘটনাটি লক্ষ্য করেননি বলে জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর পান্থপথে হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪