ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫৭৮ বার পড়া হয়েছে

মাত্র ২০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় তিন মাস কারাগারে থাকতে হয়েছে চা বাগানের শ্রমজীবী মঙ্গল দাসকে। আর্থিক অসচ্ছলতার কারণে বিল পরিশোধ করতে না পারায় তিনি আইনি জটিলতায় পড়ে কারাগারে যান।

সম্প্রতি কারাগার পরিদর্শনের সময় বিষয়টি জানতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ঘটনাটি জানার পর তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে তা বিবেচনা করেন এবং মঙ্গল দাসকে জামিনে মুক্ত করার আশ্বাস দেন। একই সঙ্গে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়েও সহায়তার উদ্যোগ নেন।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আজ (১২ মার্চ) আদালতের নির্দেশে মঙ্গল দাস জামিনে কারামুক্ত হন।

একজন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন, মানুষের দুঃসময়ে এমন মানবিক প্রশাসনই মানুষের আস্থা আরও বাড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক

আপডেট সময় : ০৫:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬