ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় তৎকালীন ওসিকে ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় গুলশান থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৪ অক্টোবর এই মামিলাটি দায়ের করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ওই ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। এরপর দুই দফা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতারে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় তৎকালীন ওসিকে ৪ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪