ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিতাড়িত করতে হবে : এড. এমরান চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশ, জাতি, গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য খুবই ক্ষতিকর। বিগত ১৫ বছরে তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তারা বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবৃদ্ধ করেছে। দেশে সুশাসন ও আইনের শাসন নেই। এমন অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। দেশকে বাঁচাতে হলে এই সরকারকে যেকোন মূল্যে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

বৃহষ্পতিবার বিকেলে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনের কারামুক্তি উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুহিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভাটি সঞ্চালনা করেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সংবধিত অতিথি সিলেট জেলা যুবদলের সভাপতি এড. মুমিনুল ইসলাম মুমিন ছাড়াও আরও বক্তব্য রাখেন- এড. আনোয়ার হোসেন, এড. মো. কামাল হোসেন, এড ফজলুল হক সেলিম, এড. সাঈদ আহমদ, এড. মোহাম্মদ এজাজ উদ্দিন, এড. মো.মোস্তাক আহমদ, এড. ওবায়দুর রহমান ফাহমি, এড. খালেদ জোবায়ের, এড. ইকবাল আহমদ, এড. আব্দুল মুকিত অপি, এড. মামুন আহমদ রিপন, এড. মোরব নেওয়াজ রানা, এড. মোবারক হোসেন রনি, এড. বদরুল আলম শিপন, ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. তানভীর আখতার খান, এড. মিজান চৌধুরী প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিতাড়িত করতে হবে : এড. এমরান চৌধুরী

আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪