ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে- মো: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অশান্ত করতে এ ধরনের ষড়যন্ত্র চলছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। ইন্টারনেটের সামান্য সমস্যা হয়েছে। এটিকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে। খাগড়াছড়ি-রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ।

ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় গৃহহীনদের ঘর দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা। জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে- মো: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪