ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন বাতিল

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. মনজুরুল হাসান জানান, মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম এ মঈনের মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে কাগজপত্র ঠিক থাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল মজিদ এর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

এই উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২২ ফেব্রুয়ারি।

জেলার পাঁচটি উপজেলার প্রত্যেকটিতে একটি করে ভোট কেন্দ্র স্থাপনের কথা জানিয়ে তিনি আরও জানান, মোট ৭৫৮ জন ভোটার (স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি) স্ব স্ব উপজেলার কেন্দ্রে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।

গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

আগামী ০৯ মার্চ উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০২:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪