ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতা আকরাম হোসেনের মৃত্যু !

আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপু‌রে পু‌লিশ হেফাজ‌তে আকরাম হো‌সেন না‌মে (৪০) এক যুবদল নেতা মারা গেছেন।

স্হানীয় সোমবার বেলা ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় তা‌কে। পু‌লি‌শের দা‌বি- হৃদ‌্‌রো‌গে আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবদল নেতার মৃত্যু হয়। ত‌বে চি‌কিৎস‌ক বলছেন, হাসপাতা‌লে নিয়ে আসার আগেই আকরাম হো‌সেনের মৃত্যু হয়।

আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর ছেলে।

এদি‌কে বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক বিজ্ঞ‌প্তি‌তে দাবি করেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯ (ক)/৪১ ধারায় আকরাম হো‌সেন‌কে গ্রেপ্তার করা হয়। আদাল‌তে নেওয়ার প‌থে শারীরিক অসুস্থতা বোধ করে আকরাম। পরে তাকে তাৎক্ষণিক হ‌রিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

পু‌লিশ সুপা‌রের এই বিজ্ঞ‌প্তির বিষ‌য়ে জান‌তে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শামীমুজ্জামান ব‌লেন,`আমরা এ ধর‌নের কোনো মন্তব‌্য ক‌রি‌নি। হাসপাতা‌লে নি‌য়ে আসার আগে আকরাম হো‌সে‌নের মৃত্যু হয়। পোস্টমর্টেম না করা পর্যন্ত আমরা মৃত্যুর কারণ সম্পর্কে বল‌তে পার‌ব না।’

নিহ‌তের চাচা‌তো ভাই সেখ সাদী বলেন, ‘আমার ভাইকে গত রবিবার রাত ৯টার দিকে হাটপুকুর এলাকা থে‌কে পু‌লিশ থানায় নি‌য়ে যায়।’

নিহ‌তের স্ত্রী ফা‌তেমা বেগম আর্তনাদ করে বলেন, ‘আমার স্বামী সুস্থ‌ অবস্থায় বা‌ড়ি থে‌কে বাজা‌রে গি‌য়ে‌ছিল। শুনেছি পথ থেকে পু‌লিশ তা‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে। আমি আমার স্বামী‌কে ফেরত চাই।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ব‌লেন, ‘আকরাম হো‌সেন হ‌রিপুর থানা যুবদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস‌্যস‌চিব। পুলিশ হেফাজতে তার মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।’

তি‌নি  আরও ব‌লেন, ‘পু‌লিশ সুপার পোস্টমর্টেম করার আগে কীভা‌বে জা‌নে তার মৃত্যু হৃদ‌্‌রো‌গে হ‌য়ে‌ছে? এর জন‌্য দায়ী পুলিশ এবং পু‌লিশ‌কে ‌এটির কৈ‌ফিয়ত দি‌তে হ‌বে আজ অথবা কাল।’

এ বিষ‌য়ে জান‌তে হ‌রিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখের কোন মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতা আকরাম হোসেনের মৃত্যু !

আপডেট সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪