গণসংযোগ, পথসভা, জনসভা, উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অব্যাহত
ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির
- আপডেট সময় : ১০:০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনরা অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের দীর্ঘদিনের দাবি হাদিয়া বৃদ্ধি। ইনশা আল্লাহ, বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধির বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাঁদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।

শুক্রবার সিলেট নগরীর মিরাপাড়া ও সোবাহানীঘাট এলাকায় হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে, টুকেরবাজার ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে জাহাঙ্গীর নগর এলাকার খেলার মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে, জালালাবাদ এলাকার জনসভা এবং বাদ এশা বিসিক গোটাটিক ও পিরেরবাজারে পৃথক নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগ ও নিয়োগ অবসানের ক্ষেত্রে এখনো সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় এলে এই প্রক্রিয়াকে একটি নীতিমালার আওতায় আনা হবে। মসজিদকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে ইমামদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
গণসংযোগকালে তিনি ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন। এসময় তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে, সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সিভিক্স ভয়েজ’র উদ্যোগে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকারের নেতৃত্বে র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে সুরমা নদীর পাড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, রুবেল ইসলাম প্রমুখ।
টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান সফিক চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জালালাবাদ জনসভায় মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীরা


























