ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

“সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪৮৫ বার পড়া হয়েছে

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক নির্ভেজাল ও চমৎকার । তিনি জানান, এই সম্পর্ক কোনো দেনা-পাওনার নয়, কখনো কিছু চাইতেও যাননি।

জনপ্রিয় দৈনিক মানবজমিনের ‘সাংবাদিক পরিচয়েই মরতে চাই’ শিরোনামের নিবন্ধে তিনি বলেন—বাংলাদেশে তথ্য মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই। এই মন্ত্রণালয় শেখ হাসিনা সরকারের সময় অনুগত সাংবাদিক তৈরির হাতিয়ারে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আজ অনেক সাংবাদিক কারাগারে, কেউ পলাতক, কেউ বেকার ও সামাজিকভাবে অবমূল্যায়িত। সমাধান হিসেবে তিনি প্রস্তাব দেন—স্বাধীন মিডিয়া রেগুলেটরি কমিশন।

উগ্রবাদ প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন—উগ্রবাদ কারো বন্ধু নয়, জামায়াতেরও নয়। ৫৪ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি স্পষ্ট করে বলেন— “আমি সাংবাদিক পরিচয়েই মরতে চাই, অন্য কোনো পরিচয়ে নয়।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর

আপডেট সময় : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬