ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

একসময়ের জনপ্রিয় টিভি তারকা অরুণা বিশ্বাস’র সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে উত্তাল নেটদুনিয়া

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১২৫৩ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। অন্যান্য তারকাদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কখনও কখনও এই অভিনেত্রী তার অনুভূতি বা মতামত প্রকাশ করেন। ফেসবুকে দেওয়া তার রহস্যময় স্ট্যাটাস নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। তবে অরুণার ওই পোস্টে কারও নাম প্রকাশ না করে বিশেষ একজনকে কটাক্ষ করেছেন তিনি।

প্রকাশ করেছেন সংশয়ও। ফেসবুকে হঠাৎ কাকে নিয়ে সংশয় প্রকাশ করলেন অরুণা? এমন প্রশ্নে রীতিমতো রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অরুণা। শুধু তাই নয়, অভিনেত্রীর ওই পোস্টের সুরে সম্মতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমও।

পাঠকদের সুবিধার জন্য অরুণার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-

যার পারিবারিক শিক্ষা নাই, যার বাবার সরকারি টাকা চুরির দায়ে চাকরি চলে যায়, যার নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো না, যাদের সাথে কাজ করে তাদের কাউকে সে মানুষ মনে করে না। বড় ছোট কোনো জ্ঞান নাই, শুধু পজিশন বুঝে, টাকা দেখে ক্ষমতা দেখে গলে গলে পরে সে যদি কোনো চেয়ার পায় তার অবস্থা কি হবে ভাবেন তো? আর আমাদেরই বা কি হবে?

অরুণার এমন পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। জানতে চেয়েছেন সেই চোরের কথা। পাশাপাশি অভিনেতা সেলিম সংশয় প্রকাশ করে লিখেছেন, পেয়েছে নাকি?

এর উত্তরও দিয়েছেন অরুণা। সংশয় প্রকাশ করে সেলিমের মন্তব্যে রিপ্লাই দিয়ে অরুণা লিখেছেন, যদি পায়?

এদিকে নেটিজেনদের অধিকাংশই মনে করছেন- অরুণা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কোনো সহকর্মীকে নিয়েই হয়তো সংশয় প্রকাশ করেছেন অরুণা। কিন্তু কাকে নিয়ে এ সংশয় প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একসময়ের জনপ্রিয় টিভি তারকা অরুণা বিশ্বাস’র সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে উত্তাল নেটদুনিয়া

আপডেট সময় : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪