ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি; বনরক্ষীদের ছুটি বাতিল !

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে বন বিভাগ। বিশেষ প্রয়োজন ছাড়া বনরক্ষীদের এবারের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, প্রতিবছর ঈদের সময় সুন্দরবনে বেড়ে যায় চোরা শিকারিদের দৌরাত্ম। বিশেষ করে হরিণ শিকারি চক্র বেপরোয়া হয়ে ওঠে। ঈদে ছুটির ফাঁকে বহুগুণে বেড়ে যায় হরিণ শিকারের মাত্রা। তবে এবছর ঈদের আগে থেকেই হরিণ শিকারিরা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সক্রিয়।

অপরদিকে, সম্প্রতি ঘটে যাওয়া বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপার বিল ও শাপলার বিল এলাকায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডে বেশি উদ্বিগ্ন বন বিভাগ। দুটি অগ্নিকাণ্ডে প্রায় ছয় একর বনের সুন্দরীসহ নানা প্রজাতির গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়। শুষ্ক মৌসুমে এ ধরণের আগুনের ঘটনা প্রতিবছরই ঘটে সুন্দরবনে।

বনসংলগ্ন এলাকার মৌসুমি মাছ শিকারিরা এই নাশকতায় জড়িত বলে অভিযোগ রয়েছে। মূলত হরিণ শিকার ও অগ্নি সন্ত্রাস এই দুই কারণেই এবার বেশি সতর্ক বন বিভাগ।

সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সুন্দরবন ও বনসংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ৩০৮ কেজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া, ৮টি পা, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ জব্দ হয়েছে। আটক করা হয়েছে ৭ জন শিকারিকে। কোস্টগার্ড পশ্চিম জোন ও বন বিভাগ এসব অভিযান পরিচালনা করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরাশিকারিরা বেশি সক্রিয় হয়। তাই হরিণসহ বন্যপ্রাণী শিকাররোধে শরণখোলা রেঞ্জের সকল স্টেশন ও টহল ফাঁড়ির বন কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরিণ ও বন্যপ্রাণী শিকার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সীমিত করা হয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি ও জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেয়া হবেনা।

ঈদের বিশেষ এই সময়টাতে শিকারিদের অপতৎপরতা বন্ধ এবং অগ্নি সন্ত্রাসীদের নাশকতারোধে সুন্দরবন পূর্ব বিভাগের সকল স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়া বিশেষ টহল কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি; বনরক্ষীদের ছুটি বাতিল !

আপডেট সময় : ১০:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫