ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

ঠাকুরগাঁওয়ে প্রাইমারির মৌখিক পরীক্ষায় দিতে এসে ধরা খেলেন রোজি আক্তার

মো: আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন মোছা. রোজি আক্তার (২৭) নামে এক চাকরিপ্রার্থী।

বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে রোজির হাতের লেখার সঙ্গে খাতার লেখা মেলানোর পর এই জালিয়াতি ধরা পড়ে। পরে তাকে আটক ক‌রে পুলি‌শে সোপর্দ ক‌রে নিয়োগ বোর্ডের সদস্যরা। আটক রোজি আক্তার হ‌রিপুর উপজেলার মেদনি সাগর গ্রা‌মের ওবায়দুর রহমানের স্ত্রী।

জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন রোজি আক্তার। পরে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি।

কিন্তু লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখায় গড়মিল দেখা দেয়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন রোজি আক্তার।

জেলা শিক্ষা কর্মকর্তা আরও ব‌লেন, তার হয়ে যিনি খাতা জমা দিয়ে গেছেন তার স্বাক্ষর আর রো‌জি আক্তা‌রের স্বাক্ষ‌রে অ‌মিল থাকায় জালিয়াতির বিষয়‌টি আরও স্পষ্ট হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে প্রাইমারির মৌখিক পরীক্ষায় দিতে এসে ধরা খেলেন রোজি আক্তার

আপডেট সময় : ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪