ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই- আরিফুল হক চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

খেলাধূলা শৃঙ্খলা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই। সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।

শনিবার দুপুরে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর বর্তমান ও প্রাক্তন ছাত্রদের আয়োজনে মডেলিয়ান ফুটসাল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আমার যদি কখনও সুযোগ আসে এই প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রভাষক (রসায়ন) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবি গেইট এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব তারু মিয়া, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল হোসেন, প্রভাষক (ইসলামের ইতিহাস) মোঃ আব্দুল মালিক, প্রভাষক (হিসাব বিজ্ঞান) মোঃ আশরাফুল আলম, প্রভাষক (ইসলাম শিক্ষা) মোঃ ওলীউল্লাহ্, প্রভাষক (বাংলা) মোঃ হামিদুল ইসলাম, প্রভাষক (গণিত) মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক (ইসলাম শিক্ষা) করম আলী, টাইম বাংলা নিউজ এর সিলেট প্রতিনিধি শাহিদুর রহমান জুয়েল, মুরাদ আহমদ, মইনুল আহমদ, কিবরিয়া আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাভেল প্রমূখ।

টুর্নামেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ছিল। টুর্নামেন্টে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র প্রবাসী মামুন হোসাইন অগ্রণী ভূমিকা পালন করেন।

ফাইনালে চ্যাম্পিয়ন হয় দ্যা স্কোয়াড আর রানার্স-আপ হয় এফসি ড্রিবলার্স। দ্যা স্কোয়াড এর তানভীর একমাত্র গোল করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হুমায়ুন, সেরা গোলরক্ষক নির্বাচিত হয় আজাদ এবং সর্বোচ্চ গোলদাতা হয় অহি। টুর্নামেন্টে ২৫ টি টিম অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই- আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪