ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গুজব প্রতিরোধ সেল, ব্যাজ পরিহিত সেচ্ছাসেবক দল ও দশমীর দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়োজিত রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এতে সভাপতিত্ব করেন।

এতে অনুষ্ঠান সঞ্চালনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দিকনির্দেশনাসমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুণ্যভূমি সিলেট সম্প্রীতি ও সৌহার্দ্যের শহর। সকল ধর্মাবলম্বী মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারো দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ তাঁদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করবেন।

সভায় বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়, সিলেটের উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, পূজা উদযাপন পরিষদ সিলেটের সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেহার রঞ্জন পুরকায়স্থ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ।

দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সিসিক, সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন, ডিজিএফআই, এনএসআই,পিআইডি,বিদ্যুৎ বিভাগ, রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ, কেন্দ্রীয় ও জেলা মহানগর পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসনের ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পূজা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের অবস্থান ও অভিমত ব্যক্ত করেন।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মহানগরের কোতোয়ালি, শাহপরাণ, বিমানবন্দর ও জালালাবাদ থানাসমূহে এবং প্রতিটি উপজেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪