ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

মানুষের ভালোবাসা ও আস্থাই বিএনপি পরিবারের শক্তি: ইমদাদ চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদের। মানুষের আশাপূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কাজ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা। এদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপি পরিবারের একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে, কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। কেউ যদি কোন অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক, দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সোমবার (০২ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও মোহাম্মদ মছববির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মতিউল বারী খুর্শেদ, মুহিবুর রহমান, হাবিবুর রহমান, সৈয়দ রহিম আলী রাশু, বশির আহমদ, ছায়েদ আহমেদ, মির্জা জাহেদ, সোহেল আহমেদ, হেলাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষের ভালোবাসা ও আস্থাই বিএনপি পরিবারের শক্তি: ইমদাদ চৌধুরী

আপডেট সময় : ১১:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪