ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

সিলেট বিমানবন্দরে আওয়ামীলীগ নেতা এড. শামীম ও আবদুর রহমান জামিল আটক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শামীম আহমদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জামিল।

সোমবার সন্ধ্যায় বিমানবন্দরের ইমিগ্রেশনে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল তাদের। পরে তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়।

এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম।

ওসমানী বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিমানবন্দরে আওয়ামীলীগ নেতা এড. শামীম ও আবদুর রহমান জামিল আটক

আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪