ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত, বনপার শোক প্রকাশ

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৬:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) সিনিয়র সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌।

জানা যায়, রাস্তায় কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারে সঙ্গে মারাত্মক ধাক্কা লেগে তাঁর প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগন্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।

আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের ছোট ভাই জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মকসুদ আহমদ মকসুদ এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক. রোকমুনুর জামান রনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত, বনপার শোক প্রকাশ

আপডেট সময় : ০৬:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪