ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

শহিদ সাংবাদিক তুরাব এর পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদ আবু তাহের মোহাম্মদ তুরাব এর বাসায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শনিবার (১৭ই আগস্ট) রাতে নগরীর যতরপুরস্থ বাসভবনে নেতৃবৃন্দ নিহত তুরাবের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯শে জুলাই শুক্রবার বাদ জুমা কোনো কারন ছাড়াই ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং উদ্দেশ্যমূলকভাবে সিলেটের উদীয়মান সাংবাদিক আবু তাহের তুরাব এর উপর গুলি করে। ৯৮টি বুলেটের আঘাতে তার শরীর ঝাঁজড়া করে দেয় এবং বিকালে সে চিকিসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। আমরা প্রকাশ্য দিবালোকে ঘৃণ্য এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

নেতৃবৃন্দ বলেন, পুলিশের যে অফিসাররা তুরাবকে গুলি করে হত্যা করেছে তারা এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছে, তাদের এখনও গ্রেফতার করা হয় নাই। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ৷ শহিদ আবু তাহের তুরাবের পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হাছিব, মাহমুদ হোসেন খান, শহীদ তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ), সাংবাদিক রেজা রুবেল, ক্লাব সদস্য ডিএইচ মান্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহিদ সাংবাদিক তুরাব এর পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪