ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সাংবাদিক দিপনকে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলীর উদ্যোগে সহযোগীতা প্রদান

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:৩৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

কোলন ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য দেবব্রত রায় দিপনের সহযোগীতায় এগিয়ে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও চ্যারিটি সংস্থা সাবিলিল্লাহ প্রজেক্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী জনাব আলমাছ আলী।

তিনি ১২ অক্টাবর নিজের ব্যাক্তিগত উদ্যাোগ ও বিভিন্ন লোকজনের সহায়তায় প্রাপ্ত ১ লাখ ২০ হাজার টাকা দিপনের ব্যাংক একাউন্টে প্রেরণ করেন।

আলমাছ আলী জানান, ক্যান্সার একটি ব্যায়বহুল চিকিৎসা। পক্ষান্তরে দিপন একজন সাহসী সংবাদকর্মী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। সুতরাং তাঁর পাশে দাঁড়ানোটাকে নিজের মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছি।

তিনি বলেন, সিলেটের সংগীত শিল্পী বিথী রানী নাথ প্রথমে একটি জনপ্রিয় পেইজে বিষয়টি শেয়ার করেন। সেখান থেকে মুলত বিষয়টি আমার নজরে আসে এবং আমি বিষয়টি জানার পর যুক্তরাস্ট্রে অবস্থানরত নিজের ঘনিষ্টজনদের মধ্যে বিষয়টি শেয়ার করি এবং আমার এই আহবানে অনেকেই সাড়া দেন। পরে সকলের সহযোগীতায় প্রাপ্ত অর্থ দিপনের একাউন্টে পাঠিয়ে দেই।

এদিকে দেবব্রত রায় দিপন এই আর্থিক সহযোগীতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সহযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্বপ্রণোদিতভাবে সহযোগীতার উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রবাসী সমাজসেবী জনাব আলমাছ আলীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ১২ টি ক্যামুথেরাপীর পর এখন ঢাকাস্থ পিজি হাসপাতালে রেডিওথেরাপি চলছে। প্রতিটি থেরাপীতে ঔষধসহ খরচ হচ্ছে ৬২০০ টাকা। মোট ৩০ টি থেরাপির জন্য ঢাকায় ২ মাস অবস্থান করতে হবে। রেডিওথেরাপি সম্পন্নের পর ব্যয়বহুল অপারেশনের জন্য আরও অনেক টাকার প্রয়োজন হবে। ইতোমধ্যে চিকিৎসার জন্য প্রায় ১৪ লাখ টাকা শেষ হয়ে গেছে। তিনি অপারেশন ও পরিপূর্ণ সুস্থতার জন্য বিবেকবান সকলের আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক দিপনকে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলীর উদ্যোগে সহযোগীতা প্রদান

আপডেট সময় : ১০:৩৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪