ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

প্রধানমন্ত্রী ও জাতির পিতাকে নিয়ে কটুক্তি সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৫:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১ জুলাই) বিচারক মোঃ মনির কামালের আদালতে এই মামলা দায়ের করেন সুনামগঞ্জ সদরের কাইনঘাট এলাকার শাহপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল কাইয়ুম। মামলায় ৯ জনকে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি সিলেট জজ কোর্টের এডভোকেট বিজিত পি দাশ পুরকায়স্থ।

আসামীরা সবাই তাদের ব্যবহৃত বিভিন্ন ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোষ্ট করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামীরা হলেন- সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ এলাকার মোঃ শফিকুর রহমানের পুত্র মোঃ কাওছার আহমেদ, একই থানার সাহেবের বাজার মহালদিক এলাকার মোঃ আব্দুল মালিকের পুত্র আব্দুল মুমিন রাহি, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মোল্লারচক এলাকার মোঃ আব্দুল মালিকের পুত্র নাঈম অহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার এরালিয়া বাজার এলাকার সাচায়ানি গ্রামের আফতর আলীর পুত্র সুয়েবুর রহমান, সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ এলাকার রায়গর গ্রামের মোঃ আনা মিয়ার মেয়ে নিলুফা পারভীন, একই জেলার জালাবাদ থানাধীন আখালিয়া ধনুহাটার পাড় এলাকার আকরম আলী পুত্র শাহরিয়ার কবির সেলিম, ওসমানীনগর থানার লতিবপুর মোমিনপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র শিপন আহমেদ, সুনামগঞ্জ সদরের হাছননগর এলাকার মৃত রফিকুল ইসামের মেয়ে সানজিদা ইসলাম তমা ও ছাতক থানার গোবিন্দগঞ্জ রামনগর (দশঘর) এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র জুয়েল আহমদ।

এবিষয়ে সিলেট জজ কোর্টের এডভোকেট বিজিত পি দাশ পুরকায়স্থ বলেন- মামলাটি আদালত আমলে নিয়ে তদন্দের জন্য সুনামগঞ্জ সদর থানাকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী ও জাতির পিতাকে নিয়ে কটুক্তি সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপডেট সময় : ০৫:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪