ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

এমপি-মন্ত্রী যখন ছিলাম না যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব- প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৪:১৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ট সূর্যসন্তান। আর ওই সূর্য সন্তানদের পাশে থাকাটাই অনেক সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। এমপি-মন্ত্রী যখন ছিলাম না তখন যেভাবে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলাম, সেভাবেই ভবিষ্যৎ’ও থাকব। তাইতো বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়ার মাধ্যমেই জনকল্যাণেই কার্যক্রম শুরু করলাম। সকলের সার্বিক সহযোগীতায় সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন সাধন করে প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা পাশে থাকলেই আমি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রধানমন্ত্রী একজন যোগ্য সৈনিক হব।

তিনি শনিবার (২০ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘২০২৩-২৪ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়’ বিশ্বনাথ উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার ৬ শতাধিক শীতার্তদের মধ্যে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক কমান্ডার রনজিত ধর রন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি-মন্ত্রী যখন ছিলাম না যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব- প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আপডেট সময় : ০৪:১৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪