ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক — অধ্যক্ষ রফিক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০১:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

মানুষের পাশে তাদের দুর্যোগে যারা দাঁড়ায়, তারাই মানবতার কারিগর। নিজের জন্যে শুধু ঝামেলামুক্ত জীবন নয়, প্রতিকুলতার মধ্যেও মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক। সেই আলোকে বন্যার্ত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে।

জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ২২ জুন বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়কাপন মাদ্রাসা প্রাঙ্গণে বানভাসি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণকালে সিলেট সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের প্রয়াত মাতা জ্যোতি চন্দের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ খাদ্য বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভারসিটি’র ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রদীপ কুমার চন্দ, শিক্ষিকা শীলা সাহা, ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার কবি ধ্রুব গৌতম, সাবেক মেম্বার তৈবুর রহমান বিরাই, রাজার গাঁও মাদ্রাসা সুপার সেহাবুল হক শরীফ, পাপ্পু পাল, আব্দুল মান্নান, জাহের আহমদ, সচ্ছ চন্দ্র চন্দ অর্ঘ্য, ধ্রুব চন্দ, অভয় চন্দ, সমাজ কর্মি ডা. জুবায়ের আহমদ, সৈয়দ আবদাল মিয়া, বাবুল আহমদ, নুনু মিয়া, আলীদ মিয়া, ছবর আলী, সামছুল ইসলাম, আক্রম মিয়া প্রমুখ।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসি মানুষের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসায় জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দকে প্রধান অতিথি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক — অধ্যক্ষ রফিক

আপডেট সময় : ০১:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪