ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

শপথ গ্রহন করলেন সিলেটের ১১ উপজেলার নির্বাচিতরা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।

আজ সোমবার সকাল ১১ টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১ টি উপজলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। এসময় তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। শপথ অনুষ্টান সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে সিলেট জেলায় ৪টি, সুনামগঞ্জে ২টি, মৌলভীবাজারে ৩টি এবং হবিগঞ্জে জেলার ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলা।

শপথ গ্রহনের পর প্রতিক্রিয়া নবনির্বাচিত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন,একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আজ শপথ নিলাম। এজন্য তিনি তাঁর নির্বচনী এলাকা সিলেট সদর উপজেলাবাসীকে ও ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন,নির্বাচনে জনগনকে উন্নয়নের ক্ষেত্রে যে আশার আলো দেখিয়েছি, দায়িত্বকালীন সময়ে একে একে সেগুলো বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করব। জনগনের কল্যাণ ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে তিনি সরকার সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপথ গ্রহন করলেন সিলেটের ১১ উপজেলার নির্বাচিতরা

আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪