ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিগত আন্দোলন সংগ্রামে শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমেদ জিলুর পরিবারের খোজ খবর নিতে তার গ্রামের বাড়ীতে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী ও গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদুল হাসান রিয়ন।

শুক্রবার (২৪ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জিলুর বাড়িতে যান নেতৃবৃন্দ। এইসময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন। তার একমাত্র অবুঝ শিশু মেয়েকে কোলেতুলে আদর করেন ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার প্রদান করেন। পরে জিলুর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, ফকরুল ইসলাম রুমেল সহ সিলেট জেলা ও মহানগর যুবদল, গোলাপগঞ্জ উপজেলা এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, একদফার আন্দোলনের অংশ হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনকালে দিলু আহমেদ জিলুকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪