ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করছে- কাউন্সিলের চেয়ারম্যান

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকতার কাঙ্খিত মান সংরক্ষণ ও উন্নয়নে লক্ষ্যে কাজ করছে। জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে হবে। তবেই সাংবাদিকতা মাটি ও মানুষের কাজে আসবে।

রবিবার (২১ এপ্রিল) সিলেটে সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা তিনি একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্তদ সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

প্রেস কাউন্সিল আইনটি যুগোপযোগিকরণ প্রক্রিয়াধীন উল্লেখ করে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সাংবাদিকবৃন্দ সবচেয়ে প্রিয় ছিলেন। একারণেই সংবাদপত্রের এ অভিভাবক সংস্থাটি বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন। এ আইনের সংশোধনী প্রস্তাব গৃহিত হলে আধাবিচারিক সংস্থা হিসেবে প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হবে এবং গ্রহণযোগ্যতা বাড়বে। জনগণের চাহিদা মোতাবেক ন্যায় বিচার নিশ্চিত হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরো বলেন, তৃণমূলের সাংবাদিকতার উন্নয়নে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল সবসময় আন্তরিক। বাংলাদেশ প্রেস কাউন্সিল এ ধবনের প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত রেখে সাংবাদিকতার মান ও সামাজিক দায়বদ্ধতার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করছে- কাউন্সিলের চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪