ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে ৮ মাস বয়সী রাজা সাহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ১৭ এপ্রিল দুপুরে কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়া এলাকার রামায়ণ সাহার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। রাজা সাহা পশ্চিমপাড়া মহল্লার রায়মন সাহা বাড়ির সুজন সাহা বংশির একমাত্র ছেলে।

মৃত শিশুর চাচী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। খাবার খাওয়ানোর একপর্যায়ে গলায় খিচুড়ি আটকে যায়। এসময় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঈসা খান জানান, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।

তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪