ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার “চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী  যুক্তরাষ্ট্রে শুরু হলো ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী, তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক দলিল মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

প্রথম স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় পরিশুদ্ধ হয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন !

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

ভালোবেসে বিয়ে করেছিলেন মামুন মোল্লা। বিয়ের পর প্রেমিকাকে স্ত্রী বানিয়ে ৭ বছর সুখেই সংসারও করেছেন তারা। হঠাৎ মামুনের সংসারে কাল বৈশাখী ঝড় আসে। কিন্তু মামুন টের পায়নি। টের যখন পেয়েছে তখন আর কিছুই বাকি ছিল না। এক মাস হলো মামুনের সেই ভালোবাসার মানুষটি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এ ঘটনার পরও একমাস স্ত্রীর অপেক্ষায় ছিলেন মামুন। কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে আগের স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে ঈদের ২২ দিন আগে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ের জন্য নিজেকে প্রস্তত করেছেন মামুন।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। এর আগে গত রোববার (১৭ মার্চ) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মামুন মোল্লা উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মামুন মোল্লা স্থানীয় একটি বাজারে ব্যবসা করতেন। মামুন মোল্লা ও তার স্ত্রী শাম্মী আক্তার ৭ বছর আগে দুজন দু’জনকে ভালোবেসে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ করেই মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকার আমোদ আলীর ছেলে তপন আলীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। শাম্মীর বাবার বাড়ি একই উপজেলার নবাবপুর ইউনিয়নের বালিয়াচর গ্রামে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে চলতি মাসের ২ তারিখ মামুনের স্ত্রী চলে যায়।

মামুন মোল্লা বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।

এ বিষয়ে নারুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী বলেন, মামুন মোল্লার বাড়ি আমার বাড়ির পাশে। সে ভালোবেসে সাত বছর আগে নবাবপুর ইউনিয়নের শাম্মী আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলো। কিন্তু তার স্ত্রী পরকীয়া করে আরেকজনের সঙ্গে চলে গেছে। তাই মামুন গত রোববার এক মণ দুধ দিয়ে গোসল করে আবার দ্বিতীয় বিয়ে করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় পরিশুদ্ধ হয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন !

আপডেট সময় : ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪