ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

কানাইঘাটে তুচ্ছ ঘটনায় অটোরিক্সা চালক আলমগীর খুন: একজন গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

কানাইঘাটের গাছবাড়ী বাজারে মোটর সাইকেলের ধাক্কা লাগায় আলমগীর হোসেন নামে এক সিএনজি অটোরিক্সা চালককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মৃত আলমগীরের ছোট ভাই সালমান আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজহারভুক্ত আসামিরা হলেন নিজ দলইকান্দি আকুনি গ্রামের মৃত মো: শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ(২২) ও কয়েছ আহমদ(২৬), একই গ্রামের হাফিজ কুতুব উদ্দিনের ছেলে সুলতান(৩২) ও লামার তালুক গ্রামের মাহফুজ আহমদ(২৫) অজ্ঞাতনামা আরো ২/৩ জন। থানার মামলা নং ০৪, তারিখ ০৮/০২/২০২৪ ইংরেজি। খুনের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত সিএনজি স্ট্যান্ডে উপরোক্ত আসামিরা সিএনজি চালক আলমগীরকে ছুরিকাঘাতে খুন করে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে অটোরিক্সা সিএনজি চালক আলমগীর হোসেন (৩২)’র সিএনজি গাড়ীর সাথে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এনিয়ে মোটর সাইকেল চালক সাদিক আহমদ ও তার সাথে থাকা আরও এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিক্সা চালক আলমগীরকে এলোপাতাড়িভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

এ ঘটনায় বুধবার গভীর রাতে চতুল এলাকা থেকে সুলতান নামে একজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাইঘাটে তুচ্ছ ঘটনায় অটোরিক্সা চালক আলমগীর খুন: একজন গ্রেফতার

আপডেট সময় : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪