ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
খন্দকার আব্দুল মুক্তাদির-এর সভাপতিত্বে টিসিবির অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডিসিকে ফোন হুমকির একদিনের মধ্যে গুলশান থেকে প্রত্যাহার, প্রশ্ন উঠছে প্রশাসনের স্বচ্ছতার ! ফেসবুকে ‘জুলাই শহীদের স্ত্রী নির্যাতন’ দাবি: তদন্তে মিলেনি কোনো সত্যতা সিলেটে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি কৌশলপত্র বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হজের অর্থনীতি, ভূরাজনীতি ও মুসলিম বিশ্বের নৈতিক প্রশ্ন মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা: ইরান–পশ্চিমা জোট সংঘাত ঘিরে দাবি-প্রতিদাবি, চলছে বিশ্লেষণ ! নির্বাচনের আগে ভিডিও, এরপর চাকরি হারালেন ইমাম; সিলেটে তোলপাড় ! ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ‘ইসরায়েলের পক্ষে’—ডাকসু নেতার অভিযোগ যুক্তরাজ্য ও ভারতের হাইকমিশনারের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক ইতিহাসের বাঁক, বিশ্বাসঘাতকতা ও নতুন প্রজন্মের রাজনীতি: একটি বিশ্লেষণ

সিলেট সার্কিট হাউসে দুই মন্ত্রীর সাথে সিসিক প্রশাসক ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সিলেট সার্কিট হাউসে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী এবং সিসিকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

সভায় নগর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, অবকাঠামো সংস্কার ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জলাবদ্ধতা সমস্যা সমাধান, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

মন্ত্রীবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান। একইসঙ্গে সিসিক প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় মহানগর বিএনপির নেতৃবৃন্দও নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

নগরবাসীর প্রত্যাশা—এই মতবিনিময় সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সিলেট নগরীতে দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সার্কিট হাউসে দুই মন্ত্রীর সাথে সিসিক প্রশাসক ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬