সিলেটে ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সিলেট, ৯ মার্চ ২০২৬:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগরীর ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) নগরীর পূর্ব মিরাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। এতে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুহিবুল আলম ও প্রাণেশ দেব, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি জুবের আহমদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলী হায়দার, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুজ্জামান সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ১৯ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসজুড়ে অসহায় মানুষের সহায়তায় যুবদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।























