ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার “চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী  যুক্তরাষ্ট্রে শুরু হলো ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী, তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক দলিল মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম ‘বিল’ মাইলাম আর নেই

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত William B. Milam আর নেই। ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার Sacramento শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মেয়ে, Erica Milam (অধ্যাপক, Princeton University) ইমেইলের মাধ্যমে মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। পাশাপাশি বন্ধু ও সহকর্মী Jon Danilowicz-এর বার্তায় বিষয়টি জানা যায়।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যোগ দিয়ে দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে ছিলেন বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

অবসরের আগে ১৯৯৮–২০০১ সময়কালে তিনি পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ১৯৯৫–১৯৯৮ সালে লাইবেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দীর্ঘ গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে অবাধ নির্বাচন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

নাইন-ইলেভেনের পর আফগানিস্তানের পুনর্গঠনে বহুপাক্ষিক প্রক্রিয়া গড়ে তোলায় কাজ করেন এবং লিবিয়ার ত্রিপোলিতে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে তিনি স্টেট ডিপার্টমেন্টের জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড, সুপিরিয়র অনার অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্সিয়াল মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননায় ভূষিত হন—যা তাঁর সততা, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে তাঁর অবস্থান ও সমর্থনের কথা স্মরণ করে সংশ্লিষ্ট মহল গভীর শোক প্রকাশ করেছে। তাঁর মৃত্যুতে কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উইলিয়াম ‘বিল’ মাইলামের প্রয়াণে বাংলাদেশ হারাল এক অকৃত্রিম বন্ধুকে। তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম ‘বিল’ মাইলাম আর নেই

আপডেট সময় : ০৩:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬