ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন এক্স অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ না পাওয়ায় বিভক্ত ডিবি, মামলা নিয়ে অনিশ্চয়তা

জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জমিয়তে উলামায়ে ইসলাম ঐক্যজোট মনোনীত সিলেট–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের একটি বিশাল জনপদের মানুষ পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। সেই অবহেলিত জনপদগুলোর অন্যতম হলো জৈন্তাপুর উপজেলা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বিগত সরকার উন্নয়নের বড় বড় বুলি আওড়ালেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং তারা জৈন্তাপুরের প্রাকৃতিক সম্পদ লুটপাটে ব্যস্ত ছিল।

তিনি আরও বলেন, “জৈন্তাপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অবস্থা আজও নাজুক। ১৭ বছর একটি দীর্ঘ সময় হলেও এই সময়ে জনস্বার্থকে উপেক্ষা করে একটি গোষ্ঠী কেবল রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তারা ব্যর্থ হয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, গুম, খুন, নির্যাতন ও বাকশালী ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি গত ১৭ বছরে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী দল ও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে এ দেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এবং অনেকে আজও পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে। জুলাই শহীদদের সম্মান ও স্মরণে এবারের নির্বাচন একটি ভোট উৎসব। তিনি সকল নেতাকর্মীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের কেন্দ্রে আনতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

জৈন্তাপুর উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও এবিএম জাকারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬