ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন এক যুবক !

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ নামে এক যুবক চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।

তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন এক যুবক !

আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫