ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ “সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেট সদর উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ স্মরণসভা !

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

জুলাই-আগষ্ট বিপ্লবে সিলেট সদর উপজেলার শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন। কিন্তু ম্মরণ সভার আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এটি নিয়ে রীতিমতো সদর উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

জানা যায়, সোমবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা সহ দুটি শহীদ পরিবার সহ বেশ কয়েকজন আহত ব্যাক্তি অংশ নেন।

সমাবেশে আসা একাধিক ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সিলেট সদর উপজেলার ওয়াসিম ও মোস্তাক শহীদ হয়েছেন। স্মরণ সভার ব্যানারে এই দুই শহীদের ছবি দিলে উপজেলাবাসী খুশি হতেন। ব্যানারে শহীদদের ছবি না দিয়ে প্রকৃতপক্ষে তাদেরকে অসম্মান করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টরিতে শহীদদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য ছিলনা। শুধুমাত্র নাম ও ছবি দেখানো হয়েছে। এখানে দুইজন শহীদের বিস্তারিত তথ্য থাকলে সবাই জানতে পারতেন। তিনি কবে, কোথায়, কিভাবে শহীদ হয়েছেন সহ তার বিস্তারিত তথ্য থাকার আবশ্যক। কারন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো, জুলাই-আগষ্ট বিপ্লবের ইতিহাসও বিকৃত হতে পারে। স্হানীয়দের ধারণা উপজেলা প্রশাসন খুব ঠান্ডা মাথায় ইচ্চেকৃতভাবেই এমনটি করেছে।

এদিকে, অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হলেও তাদেরকে মঞ্চে ডাকা তো দূরের কথা উপস্থাপন তাদের নাম পর্যন্তও উচ্চারণ করনে নি। এটি নিয়েও সচেতন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আয়োজনে সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি এর বাহিরে কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সদর উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ স্মরণসভা !

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪