ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

আর্তমানবতার সেবায় বিএনপি—সবসময় পাশে থাকার প্রত্যয়

সিলেটে ৫নং ওয়ার্ড মহিলা দলের ঈদ উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

সিলেট, ২০ মার্চ:

সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র আহ্বানে সিলেট নগরীর ৫নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২০ মার্চ) নগরীর সাপ্লাই এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। রমজান ও ঈদকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডের মা-বোনদের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”

৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারজানা আক্তার পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্তমানবতার সেবায় বিএনপি—সবসময় পাশে থাকার প্রত্যয়

সিলেটে ৫নং ওয়ার্ড মহিলা দলের ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬